২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

বাংলাদেশের অন্তর্র্বতী সরকারকে সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত মালয়েশিয়া

admin
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৪, ০৫:০০ অপরাহ্ণ
বাংলাদেশের অন্তর্র্বতী সরকারকে সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত মালয়েশিয়া

স্টাফ রিপোর্টার :
মালয়েশিয়া বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারকে সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত মালয়েশিয়া। বাংলাদেশের অর্ন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ কথা বলেন।মঙ্গলবার ডক্টর মুহাম্মদ ইউনূসকে তাঁর নিয়োগের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ফোন করেন। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তোলার প্রচেষ্টায় মালয়েশিয়া বাংলাদেশের অংশীদার হতে প্রস্তুত। তিনি মালয়েশিয়ার সাথে ড. ইউনূসের দীর্ঘদিনের সুসম্পর্ক গভীর সন্তুষ্টির সাথে স্মরণ করেন।প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে কথোপকথনের সময়, ড. ইউনুস সংখ্যালঘুসহ সকল বাংলাদেশীর অধিকার রক্ষায় তাঁর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ড. ইউনূস তাঁকে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শীঘ্রই বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন।অধ্যাপক ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তার ফোনের জন্য ধন্যবাদ জানান এবং তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় কাজের আরও সুযোগ পাবেন।এর আগে, গত ১০ আগস্ট প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রফেসর ইউনূসের জন্য একটি উষ্ণ অভিনন্দন বার্তা পোস্ট করেন যেখানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর কবিতা ‘চিত্ত যেথা ভয়শূন্য’ এর উদ্ধৃতি দিয়ে দেশের তরুণদের ভিশন এবং অদম্য শক্তির প্রশংসা করেন।উল্লেখ্য, প্রফেসর ইউনূস মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের একমাত্র নোবেল শান্তি পদক বিজয়ী (২০০৬) ড. ইউনূস এর দীর্ঘদিনের বন্ধু এবং বাংলাদেশের একজন শুভাকাক্সক্ষী।