এনবি ডেস্ক: ২০২২-২৩ কর বছরে ব্যাংকিং খাতে বৃহৎ করদাতা ইউনিটে শীর্ষ করদাতাদের শ্রেণীতে স্বীকৃতি পেল এবি ব্যাংক পিএলসি.।
এবি ব্যাংক পিএলসি.-এর ইভিপি ইহ্সানুল আরেফিন, এফসিএ, ও ইভিপি মো. শফিকুর রহমান, অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সৈয়দ মোহাম্মদ আবু দাউদ এর কাছ থেকে স্বীকৃতিস্বরূপ পুরস্কারটি গ্রহণ করেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বৃহৎ করদাতা ইউনিট (LTU) মো. ইকবাল বাহার, কর কমিশনার, বৃহৎ করদাতা ইউনিট (LTU, ঢাকা।