২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

স্বেচ্ছায় জেলে যেতে চান জামায়াত আমীর

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ণ
স্বেচ্ছায় জেলে যেতে চান জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান স্বেচ্ছায় জেলে যেতে চান। তিনি আজ এক ফেসবুক পোস্টে এ কথা জানান। জামায়াত আমীরের ফেসবুকে প্রদত্ত পোস্টটি পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো,

প্রিয় দলীয় সহকর্মীবৃন্দ ও সম্মানিত দেশবাসী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনও বন্দি রয়েছেন।

একে একে সকল জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন।

তাঁকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি।

এই জুলুমের প্রতিবাদে এবং জনাব এটিএম আজহারুল ইসলাম এর মুক্তির দাবিতে আমি নিজে গ্রেফতার হওয়ার জন্য ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে আদালত প্রাঙ্গনে হাজির থাকবো।

আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। সময় মতো আমাকে যথাস্থানে পাবেন, ইনশাআল্লাহ।