১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কোস্ট গার্ডের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন এরশাদ আলী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ণ
কোস্ট গার্ডের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন এরশাদ আলী

এনবি ডেস্ক: বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে গত ১৪ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার প্রজ্ঞাপনে এই কর্মকর্তাকে কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

আজ বুধবার বাংলাদেশ কোস্ট গার্ড সদরদপ্তরে ১৪তম মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে নিযুক্তির আগে সর্বশেষ তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন।

রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী ১লা জুলাই ১৯৮৯ সালে বাংলাদেশ নৌ-বাহিনীতে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। পরে তাঁর চাকরি জীবন সামুদ্রিক অভিজ্ঞতা এবং দেশে বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সমৃদ্ধ হয়েছে।

রিয়ার এডমিরাল এরশাদ নৌবাহিনীতে বিভিন্ন ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য ‘অসাধারণ সেবা পদক (ওএসপি)’, ‘নৌবাহিনীর দক্ষতা পদক (এনপিপি)’ এবং তিনবার নৌ প্রধানের প্রশংসা প্রাপ্ত হন। রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে অসাধারণ পেশাদারিত্ব ও সামরিক সক্ষমতার স্বাক্ষর রেখেছেন।