২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক আটক

admin
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৪, ০৬:১৮ অপরাহ্ণ
সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক আটক

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে। সিলেটের কানাইঘাট সিমান্ত দিয়ে ভারতে যাওয়ার প্রাক্কালে  তাঁকে আটক করা হয়েছে বলে আজ শুক্রবার বিজিবি সদর দপ্তরের এক খুদে বার্তায় জানানো হয়েছে।

এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। ২০১৫ সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টক শোতে আওয়ামী লীগ সরকারের পক্ষে কথা বলতেন তিনি।