৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও বিওয়াইডি এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ণ
শাহ্জালাল ইসলামী ব্যাংক ও বিওয়াইডি এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে

এনবি ডেস্ক: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি. এবং বিওয়াইডি এর মধ্যে ১৮ অক্টোবর রোববার বিওয়াইডি এর পণ্য আমদানীকারী প্রতিষ্ঠান সিজি রানার বিডি লিমিটেড এর প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এর উপস্থিতিতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. জাফর ছাদেক এফসিএ এবং সিজি রানার বিডি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত চুক্তির আওতায় ক্রেতাগণ বিওয়াইডি থেকে গাড়ী ক্রয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক থেকে বিশেষ সুবিধায় বিনিয়োগ সুবিধা গ্রহণ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিজি রানার বিডি লিমিটেড এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান, শাহ্জালাল ইসলামী ব্যাংকের হেড অব রিটেইল বিজনেস মো. খিরকিল নওয়াজ, রিটেইল ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট এর প্রধান এস. এম. মহিউদ্দীন, ব্যাংকের পান্থপথ শাখার ব্যবস্থাপক মো. রাজিউর রহমান, সিজি রানার বিডি লিমিটেড এর সিএফও  ফেরদৌস উর রহমান এফসিএ এবং ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি মো. ইব্রাহিম হোসেন-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।