১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

অ্যাটর্নি জেনারেল হলেন মো. আসাদুজ্জামান

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২৪, ১২:৪৩ অপরাহ্ণ
অ্যাটর্নি জেনারেল হলেন মো. আসাদুজ্জামান

আদেশে বলা হয়, সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করলেন।

দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন মো. আসাদুজ্জামান। তিনি এ এম আমিন উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন। মো. আসাদুজ্জামান বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি গতকাল বিএনপির ওই পদ থেকে পদত্যাগ করেছেন বলে আজ প্রথম আলোকে জানিয়েছেন।