নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর এর আমীর, সিলেট -৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, বাংলাদেশের আপামর জনতা পিআর পদ্বতিতে নির্বাচন চায়, দেশের বেশিরভাগ রাজনৈতিক দল পিআর পদ্বতিতে নির্বাচন চায়, শুধু মাত্র একটি দল পিআর পদ্বতিতে নির্বাচন চায়না। তারা ফ্যাসিস্ট আওয়ামীলীগের মত নির্বাচন চায়। জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসালে সারা বাংলাদেশকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হবে। নারীর শতভাগ মর্যাদা আমরা নিশ্চিত করব। বৃদ্ধাদেরকে সম্মানজনক বয়স্ক ভাতা প্রদান করবে।
সন্তানের জন্য ঘরে বসে বসে চোখের পানি ফেলতে হবেনা, ছেলে মেয়েরা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করে ফেললে তাদেরকে ট্রেনিং দিয়ে আয়ের উপযুক্ত করে গড়ে তুলব। তারা দিনে ৫-৬ ঘন্টা কাজ করবে।
প্রত্যেকটা উপজেলায় দুইটা করে হাসপাতাল করব একটা সরকারি একটা বেসরকারি।
তিনি আরো বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সমস্ত রাস্তার বেহাল দশা হয়েছে। সেগুলো সংস্কারে আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।
আমি উক্ত এলাকার সংসদ সদস্য নির্বাচিত হলে পাঁচ বছরের মধ্যে এলাকার চেহারা পাল্টে দিবো, ইনশাআল্লাহ।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয় পুরকায়স্থ বাজারে জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির প্রভাষক রেহান উদ্দিন রায়হান প্রমুখ।