২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি

সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করল বিআরবি হাসপাতালের আইভিএফ সেন্টার

admin
প্রকাশিত জুলাই ২২, ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ণ
সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করল বিআরবি হাসপাতালের আইভিএফ সেন্টার

এনবি ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠান বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উপযাপন উপলক্ষে জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার ২০ জুলাই আয়োজিত ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরবি হসপিটালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান।

আইভিএফ সাফল্যের উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান নিবার্হী কর্মকর্তা লোকমান হোসেন মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিআরবি হসপিটালের কনসালটেন্টবৃন্দ, ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কর্মকর্তা, কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা বিআরবি আইভিএফ সেন্টারে প্রথম নবজাতক ডেলিভারির সাফল্যে আইভিএফ টিমসহ সংশ্লিষ্ট সকলকে উৎসাহ দেন। পাশাপাশি স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে উন্নত চিকিৎসা সেবা দেয়ায় বিআরবি হসপিটালসকে ধন্যবাদ জানান। বিআরবি হসপিটাল চিকিৎসা সেবায় মানুষের ভালবাসা ও আস্থা অর্জন করেছে এবং আগামীতেও আরও উন্নত ও মানসম্পন্ন সেবা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, অত্র হসপিটালের আইভিএফ সেন্টারের যাত্রার মাত্র এক বছরের মধ্যেই সেন্টারে প্রেগন্যান্সি সাফল্যের হার শতকরা ৮০ শতাংশের অধিক।