নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)-এর মধ্যে টিআরপি (TRP) সেবাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একটি আলোচনা সভা ২৮ সেপ্টেম্বর সোমবার বিএসসিএলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিটিভির মহাপরিচালক কাজী জেসিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান।
আলোচনা সভায় টিআরপি সেবা উপস্থাপনা ও এর কার্যক্রম, টিআরপি সেবার চাহিদা ও সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান বলেন, বিটিভি ও বিএসসিএলের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে আরও কার্যকর ও সম্প্রসারিত করার যথেষ্ট সুযোগ রয়েছে। টিআরপি সেবাসহ সম্প্রচার খাতের বিভিন্ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আরও ভালো ফলাফল অর্জন সম্ভব।
বিটিভির মহাপরিচালক কাজী জেসিন বলেন, বিএসসিএলের সঙ্গে বিটিভির সহযোগিতা আরও জোরদার হলে সম্প্রচার সেবার মানোন্নয়ন ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে আমরা এ খাতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারব।
সভায় সংশ্লিষ্ট কার্যক্রমকে আরও কার্যকর ও সময়োপযোগী করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব ও মতামত উপস্থাপন করা হয়। এছাড়া ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সম্প্রচার সেবার উন্নয়নে সম্ভাব্য উদ্যোগ নিয়েও গঠনমূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় বিএসসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন ও ক্রয়) মো. গোলাম সারোওয়ার, মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির, উপ-মহাব্যবস্থাপক বখতিয়ার আহমেদ, সহকারী মহাব্যবস্থাপক এস. এম. আনোয়ারুল আজিজসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।