রাজিবুল হক সিদ্দিকী কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে । শুক্রবার ( ৮মার্চ) এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে কিশোরগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) রুবেল মাহমুদ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেষ পিপিএম (বার) সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম বক্তব্য রাখেন কিশোরগঞ্জ মহিলা সংস্থা চেয়ারম্যান মানছুরা জামান নূতন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মামুন অর রশিদ কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা: মাছুমা আক্তার প্রমুখ।