নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর চেয়ারম্যান ব্যারিস্টার মো আব্দুস সালাম বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর বাংলাদেশে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিস ফেডারেশন এর নবনিযুক্ত হেড অব ডেলিগেশন মিস সেভাল গুজেলকিলিনচের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং তাঁকে নতুন দায়িত্বে স্বাগত জানান।
সাক্ষাতে BDRCS ও IFRC-এর দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রমে সমন্বয় আরও কার্যকর করার বিষয়ে মতবিনিময় হয়। এ সময় আসন্ন BDRCS ম্যানেজিং বোর্ড নির্বাচন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সোসাইটির কার্যক্রম ও মানবিক সাড়া প্রদানের সক্ষমতা আরও উন্নত করার বিভিন্ন সুযোগ নিয়েও আলোচনা করা হয়।
BDRCS চেয়ারম্যান IFRC-এর অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি সোসাইটির মানবিক ম্যান্ডেট বাস্তবায়নে শক্তিশালী সমন্বয় ও অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।
বৈঠকে BDRCS-এর সেক্রেটারি জেনারেল মো. হাবিবুর রহমান খান, ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. এহসান-ই-ইলাহী এবং IFRC-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর সোনাক্ষী দে উপস্থিত ছিলেন।
উভয় পক্ষই ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদার এবং নতুন সুযোগ অনুসন্ধানের মাধ্যমে প্রয়োজনমতো মানুষের কাছে কার্যকর, জবাবদিহিমূলক ও টেকসই মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।