৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

এবি ব্যাংকের পাগলা শাখা নতুন আঙ্গিকে উদ্বোধন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ণ
এবি ব্যাংকের পাগলা শাখা নতুন আঙ্গিকে উদ্বোধন

এবি ব্যাংক পিএলসি.-এর পাগলা শাখা সম্প্রতি সম্পূর্ণ নতুন আঙ্গিকে উদ্বোধন করা হয়েছে।
নারায়ণগঞ্জের পাগলার ডিএন রোডসংলগ্ন আফসার করিম ভবনে গ্রাহকদের অধিকতর উন্নত সেব প্রদানের লক্ষ্যে আধুনিক ব্যাংকিং সুবিধাসম্পন্ন এ শাখাটি উদ্বোধন করেন এবি ব্যাংকের চেয়ারম্যান মো. ফজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী।
এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ রিয়াজুল ইসলাম, জেড এম বাবর খান, হেড অব অ্যাডমিসিস্ট্রেশন গোলাম মাহমুদ রিজভী, ব্যাংকের সম্মানিত গ্রাহকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।