১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ পুলিশের 

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২৪, ১২:২৯ অপরাহ্ণ
গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ পুলিশের 

এনবি ডেস্ক: পুলিশ সদস্যদের ২৪ ঘন্টার মধ্যে স্ব-স্ব কর্মস্থলে যোগদান করার জন্য যে আহ্বান জানানো হয়েছিল সেটির প্রেক্ষিতে যে সকল পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন তাদের আসার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং আপামর জনসাধারণ যাতে পুলিশ সদস্যরা নিরাপদে কর্মস্থলে আসতে পারেন সেজন্য সর্বাত্মক সহযোগিতা করছেন।

পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন মর্মে যে সংবাদ প্রচার করা হচ্ছে সেগুলোর সত্যতা পাওয়া যায়নি। সুতরাং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করা হলো।