নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর এর আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, নিজ অর্থ ব্যয় করে মাদক ও সিগারেটের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করার জন্য লিফলেট বিতরণ করছেন।
সিগারেটের প্যাকেটের মতো ডিজাইন করেছেন, এর ভেতরে রয়েছে সূক্ষ্ম বার্তা এবং এতে সকলের দৃষ্টিও কেড়েছে ।
তিনি মাদক ও সিগারেট এর ক্ষতিকর প্রভাব তুলে ধরে সিগারেট এর প্যাকেট সাদৃশ্য লিফলেট ঢাকা উত্তর এর বিভিন্ন অলি-গলি ঘুরে ঘুরে মানুষের কাছে বিলি করছেন।
তার এই ব্যতিক্রমধর্মী মাদক ও সিগারেট বিরোধী প্রচারণা নগরবাসীর নজর কেড়েছে।
মানুষ আগ্রহভরে নিয়ে এটি পড়ছেন।
সেলিম উদ্দিন সিগারেট এর প্যাকেট সাদৃশ্য লিফলেট বিতরণকালে উপস্থিত জনতা তার এই অভিনব উদ্যোগের প্রশংসা করতে দেখা যায়।